রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের অভিযানে সুটারগান,বুলেট,গানপাওডার ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২১ ২২:২২:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ১টি সুটার গান, ১ রাউন্ড বুলেট,বোমা তৈরীর গানপাওডার ১ কেজি ৮৫০ গ্রাম ও ২টি হাসুয়া সহ বোমা তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি। র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার(২০ আগষ্ট) রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নং বেড়ি বাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়।
শুক্রবার(২১ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে।  এ ঘটনায় শিবগঞ্জ  মামলা করে জব্দ অস্ত্র  জমা করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে।


এ জাতীয় আরো খবর