রবিবার, আগস্ট ২৩, ২০২৬

হাসপাতাল দখলের চেষ্টা ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-২২ ২৩:৪৩:২৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতাল দখলের চেষ্টা ও সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসপাতালটির মালিকপক্ষ ও চরফকিরা ইউনিয়ন বিএনপি।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫ টার পর হাসপাতালটির সভাকক্ষে এ সংবাদ সম্মেলন ও হাসপাতালের সামনে প্রধান সড়কে চরফকিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববনন্ধনে একাত্নতা প্রকাশ করে চরফকিরা ইউনিয়ন সচেতন জনগণ ও বসুরহাট আধুনিক হাসপাতাল পরিবারের ব্যানারে সাধারণ মানুষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন, হাসপাতালের পরিচালক সাইফুর রহমান। বক্তব্যে তিনি জানান, তারা ২০২৫ সালের মার্চে তিন বছরের জন্য মালিক পক্ষে অরবিন্দ ভৌমিকসহ অন্যান্য শেয়ার হোল্ডারদের কাছ থেকে মোঃ আবদুল খালেক ভূঁইয়া ৩০ লাখ টাকায় লিজ নেন। লিজ নিয়ে তারা হাসপাতালটি প্রায় ২৫ লাখ টাকা খরচ করে সংস্কার করে হাসপাতালটি চালু করেন।
কিন্তু রফিক নামের একজন যিনি হাসপাতালটির কোনো শেয়ার হোল্ডার না হয়েও পলাতক ওবায়দুল কাদেরের ভাতিজা কমলসহ কয়েকজন হাসপাতালটি দখলের চেষ্টা করে। পরে ব্যার্থ হয়ে সংবাদ সম্মেলনের নামে হাসপাতালের লিজ গ্রহিতা ও চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা, কুরুচিপূর্ণ কথা প্রচার করে।
সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, বসুরহাট আধুনিক হাসপাতালের লিজ গ্রহিতা ও চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল খালেক ভূঁইয়া, চর ফকিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার ওবায়দুল হক, বিএনপি নেতা শাহাব উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, রইছ উদ্দিন মাসুদ, শমসের হোসেন হেলাল, আনোয়ারুল হক মিন্টু, মর্তুজা কবির, আবুল কালাম মেম্বারসহ নেতৃবৃন্দ.

 


এ জাতীয় আরো খবর