শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভোলাহাটে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২১ ০০:২৪:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায়  বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জালাল উদ্দিন(৫৫) নামে মোটরসাইকেল আরোহি এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। তিনি ভোলাহাটের গোহালবাড়ি গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।
পুলিশ জানায়,বৃহস্পতিবার(২০ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে দলদলি ইউনিয়নের পোলাডাঙ্গা ইসলামপুর এলাকায় সাথী এন্টারপ্রাইজের একটি দুরপাল্লার কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল চালক জালাল মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বিকাল  সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন,  ঘটনার পর পুলিশ বাসটি ( ঢাকা মে্েরটা-ব-১৪-৩৩৬৮) জব্দ করলেও চালক পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর