শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • মাস্তান
  • ২০২৬-০৮-২১ ১৪:০১:০৫

ঐ পাড়ার ঐ ছেলেগুলো
মাস্তানিতে পাকা,
সময় ছাড়া যখন-তখন
চাইতে আসে টাকা।

বস্তার মতো জিন্স প্যান্ট
চক্কর বক্কর শার্ট,
সুন্দরবন থেকে রাস্তায়
এলো বুঝি বাঘ।

মাঝে মাঝে দেখা যায়
হকিস্টিক হাতে,
মদ খেয়ে পড়ে থাকে
রাস্তার ফুটপাতে।

মানবতার শিক্ষা যদি একটুও
ওদের মাঝে থাকতো,
মাস্তানি ছেড়ে আলোর পথে
তবেই তো আসতো।


এ জাতীয় আরো খবর