বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৭ ঘন্টা পর চালু হয়েছে সকল রুটের বাস-ট্রাক,বন্ধ ছিল আমদানী পণ্যের ট্রাকও

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২০ ২৩:১৪:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শ্রমিক- মালিকদের আভ্যন্তরীণ দ্বন্দের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে  যাত্রীবাহী ও পণ্যবাহী  সকল যানবাহন টানা সাড়ে ৭ ঘন্টা বন্ধ থাকার পর পূণরায় চালু হয়েছে। তবে হয় নি সংকটের স্থায়ী সমাধাণ। যে কোন সময় আবার বন্ধ হতে পাওে পরবিহন।  বৃহস্পতিবার(২০ আগষ্ট) সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টানা বন্ধ থাকার পর পূণরায় চালু হয়েছে বাস-ট্রাক। তবে  বন্ধের সময় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বন্ধ হয়ে যায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানী করা পণ্য সহ সকল পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। জেলা শহরের সোনামসজিদ ও রাজশাহী মহাসড়কে  সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
বাস ও ট্রাক মালিকÑশ্রমিক সূত্র জানায় এবং সরেজমিনে ঘুরে জানা গেছে, একপক্ষে মালিকÑশ্রমিক এবং অপরপক্ষে  আরেকটি শ্রমিক সংগঠনের আভ্যন্তরীণ কোন্দলের জেরে বৃহস্পতিবার (২০আগষ্ট)  সকাল  ৬টা থেকে  দুরপাল্লা,আন্ত:জেলা ও আভ্যন্তরীণ সকল রুটে  বুধবার(১৯ আগষ্ট) রাতে পূর্বঘোষণা দিয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী  সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় ‘জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটি’।  জেলা বাস মালিক গ্রুপ,জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি-৪৭৪),জেলা কোচ,মিনিবাস,বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন(রেজি-৩৪১৩) সহ কয়েকটি সংগঠনের সমন্বয়ে সংগঠনটি গঠিত।
সংগঠনটির অভিযোগ,জেলা শহরের হরিপুর নামক স্থানে রাজশাহী মহাসড়কে জেলা বাস,মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক  ইউনিয়ন(রেজি-৩০৬৩) নামে একটি সংগঠন বেআইনীভাবে যাত্রী ও পণ্যবাহী বাস-ট্রাক দাঁড় করিয়ে গাড়ি ভাংচুর,ষ্টাফদের মারধর ও নিয়ম বহির্ভূতভাবে চাঁদা আদায় করছে এবং অবৈধ কর্মকান্ড চালাচ্ছে।  সমস্যাটি ২ বছর যাৎ চললেও গত  মঙ্গলবার (১৮ আগস্ট)  আবারও শুরু হয়।
জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (৪৭৪) সভাপতি সাইদুর রহমান বলেন, জেলা বাস,মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক  ইউনিয়ন (রেজি-৩০৬৩)  সংগঠনটি বারবার সড়কে বিশৃঙ্খলা করছে। এ ব্যাপারে আগেও বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও স্থায়ী সমাধাণ হয় নি। ওই সংগঠনের কর্মকান্ডে  বাধ্য হয়ে আবারও পরিবহন বন্ধ করতে হয়েছে। তবে যাত্রী,পণ্য সরবরাহের কথা বিবেচনা করে একং প্রশাসনের আশ^াসে  পরিবহন চালু করা হয়েছে। তবে দাবি দাওয়া না মানলে আবারও বন্ধ হতে পারে পরিবহন।
বাস মালিক গ্রুপ সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু বলেন,জেলা ও পুলিশ প্রশাসনের আশ^াসে পরিবহন ৭ ঘন্টা বন্ধের পর  চালু করা হয়েছে। তবে কোন সমঝোতা হয় নি। রাতে এ ব্যাপারে সদর থানায় সকল পক্ষের বসার কথা রয়েছে। ওই বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে জেলা বাস,মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক  ইউনিয়ন(রেজি-৩০৬৩) সভাপতি শহিদুল ইসলাম বলেন, হরিপুরে শুধু বাস থেকে ৩০ টাকা সার্ভিস চার্জ নেয়া হয় সংগঠন পরিচালনার জন্য। এটি সবাই জানে। এটি চাঁদাবাজি নয়। শ্রমিকদের মারধর এবং বাস-ট্রাকে ভাংচুরের অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন,দুই পক্ষের বিরোধ মেটাতে তাদের নিয়ে পুলিশ বৈঠকে বসেছিল। কিন্তু উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে স্থায়ী সমাধান হয় নি। সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে সড়কে কোনপক্ষের কোন প্রকার চাঁদাবাজির সূযোগ নেই বলেও জানান তিনি।  

 


এ জাতীয় আরো খবর