শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

সিনিয়রদের ব্যাটিং ও মিরাজের বোলিং এটাকে বাংলাদেশের জয়

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২১-০৫-২৩ ১২:৫৩:১৭
সিনিয়র ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির পর মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। রোববার (২৩ মে) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ভার শেষে ৬ উইকেট হারয়ে ২৫৭ রান করে। জবাবে ব্যাটি করতে নেমে ৪৮.১ ওভারে ২২৪ করে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ইনিংসে কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করা দানুশকা গুনাথিলাকাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৯ বলে ৫টি চারে ২১ রান করা লঙ্কান ওপেনার মিরাজের বলে তাকেই ক্যাচ দেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের প্রথম স্পেলের পর বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। আর এসেই সাফল্য পান কাটার মাস্টার। পাথুম নিশাঙ্কাকে ব্যক্তিগত ৮ রানে আফিফ হোসেনের ক্যাচে মাঠ ছাড়া করান তিনি। কুশল পেরেরার সঙ্গে জুটি বড় করতে থাকা কুশল মেন্ডিসকে ফেরান সাকিব আল হাসান। দলীয় ৮২ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রানে থাকা মেন্ডিসকে মেহেদী হাসান মিরাজের দারুণ ক্যাচে প্যাভিলিয়নে পাঠান সাকিব। এর ফলে প্রথম শ্রেণি, লিস্ট 'এ' এবং স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সাকিব ১০০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। দারুণ ঘূর্ণিতে শ্রীলঙ্কান শেষ তিন ব্যাটসম্যানকে বোল্ড করেছেন মেহেদী হাসান মিরাজ। ২২তম ওভারে ৫০ বলে একটি চারে ৩০ রান করা শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরেরাকে বোল্ড করেন স্পিনার মিরাজ। আর পরের ওভারে এসে নতুন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকেও (৯) বোল্ড করেন তিনি। ২৮তম ওভারে আসেন বান্দারাকেও (৩) বোল্ড করেন। পরাজয়ের মুখে দাঁড়িয়ে একাই লড়াই চালান শ্রীলঙ্কার ৮ নম্বর ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। তিনি হাফসেঞ্চুরিও তুলে নেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে শ্রীলঙ্কাকে যে লড়াই চালাতে হচ্ছে, তার নেতৃত্ব দিচ্ছিলেন হাসারাঙ্গার হাতে। তবে শেষ আফিফ হোসেনের ক্যাচে তাকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৩টি চার এবং ৫টি ছক্কা ৬০ বলে ৭৪ রান করেন। আগের উইকেটে দাসুন শানাকাকেও বোল্ড করে ফিরিয়েছিলেন সাইফ। হাসারাঙ্গা বিদায়ের পরের ওভারেই তার সঙ্গে ফিফটি জুটি গড়া ইসুরু উদানাকে ফেরান মোস্তাফিজুর রহমান। ২৩ বলে ২১ করে মিরাজকে ক্যাচ দেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান মিরাজ। এছাড়া মোস্তাফিজ ৩টি ও সাইফউদ্দিন ২টি উইকেট দখল করেন। টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তামিম, মুশফিক ও রিয়াদের ব্যাটে ভর করে আড়াইশ রানের গণ্ডি পার হয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে দুষ্মন্থ চামিরার অফ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে ফার্স্ট স্লিপে থাকা ধঞ্জনয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দেন লিটন। আউট হওয়ার আগে ৩ বল খেলে কোনো রান করতে পারেননি ডানহাতি ওপেনার।

এ জাতীয় আরো খবর