রবিবার, জুলাই ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সৎ মায়ের হাতে মেয়ে হত্যার অভিযোগ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১৮ ১৭:৩৬:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  সৎ মায়ের নির্যাতনে তাজকেরা খাতুন নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মো.কামরুলের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার(১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তিকপাড়া মহল্লায় কামরুলের ভাড়া করা বাড়িতে শিশুটিকে নির্যাতণের ঘটনা ঘটে।  শিশুটির সৎ মা লাকি বেগমের  নির্মম নির্য়াতনে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সন্ধ্যায় নিটকস্থ একটি  ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে  শিশুটি মারা গেছে বলে ধারণা করা হলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্যেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, কামরুলের সাথে ডিভোর্সের পর শিশুটির নিজের মা  সায়েরা বেগম(২৬) গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামে বারার বাড়িতে বসবাস করেন। শিশুটি তাঁর বাবার সাথে থাকত।
শনিবার(১৮ জুলাই) দুপুরে একই  বাড়িতে বসবাসবাসকারী  কামরুলের  ভাড়া বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ও হীরা বেগম দম্পতি  বলেন, কামরুল রাত ৮টার দিকে তাজকেরার মরদেহ নিয়ে বাড়ি ফেরে এবং মরদেহ নিয়ে রাত ৯টার দিকে গোমস্তাপুর চলে যায়। এর  আগেই তাঁরা কামরুলকে তাঁর দ্বিতীয় স্ত্রী কর্তৃক  সৎ মেয়েকে নিমর্ম নির্যতণের অভিযোগ করেন এবং বাড়ি ছাড়তে বলেন। প্রকিবেশীরা জানান, ঢাকার জুস ফ্যাক্টরিতে চাকুরির পরিচয়ে কামরুল মাসখানেক আগে বাড়ি ভাড়া নেন। তাঁর দ্বিতীয় স্ত্রী লাকির বিরুদ্ধে সৎ মেয়ে তাজকেরাকে মাঝে মধ্যেই নির্যাতনের অভিযোগ করেন প্রতিবশেীরাও।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, শুক্রবার রাত ১১টার দিকে শিশুটির ম্ াশিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং মরদেহ কামরুলের গোমস্তাপুরের বাড়িতে আছে বলে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির গলায় কালো দাগ এবং কয়েক স্থানে কেটে যাবার মত  আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। শনিবার পুলিশ জিডি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া ঘটনাস্থল সদর থানা এলাকায় হওয়ায় বিষয়টি সদর থানাকেও অবহিত করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, শনিবার ঘটনাটি জানতে পেরেছি। তদন্ত শুরু হয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ পেলে তা মামলা আকারে গ্রহণ করা হবে।

 


এ জাতীয় আরো খবর