বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

দী পা ন্বি তা সে ন গু প্ত

  • আমি জেগে থাকি
  • ২০২৬-০৬-০৪ ১২:১০:৪১

আমি সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পরেও 
জেগে থাকি , চোখে জল দিই 
শুধু তোমায় দেখব বলে | 

আমি ঘরকন্না করে,দুই দিস্তায় কলম ঘষেও
অপেক্ষা করি , সোজা হয়ে বসি,
দুজনে গল্প করব বলে |

তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়, ট্রাম্প দেখালেও,
চীন তাইওয়ানকে বিরক্ত করলেও
আমি কাঁচে কালো রঙ করবনা | 

কুড়ি ওয়াটের দুটো টিউব জ্বালিয়ে বসে থাকব |
শুধু তোমায় দেখব বলে, হাত ধরে বসব বলে |
ঘুমিয়ে গেলে তুমি চলে যাও যে ||


এ জাতীয় আরো খবর