মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

শু ক্কু র চৌ ধু রী

  • অদলবদল
  • ২০২৬-০৬-০৪ ১২:০৩:৫৬

আমি যদি হতাম তুমি
আর তুমি যদি হতে এই আমি,
কতবার বলেছো ক্ষোভে রাগে অনুরাগে
আমার মত হলেই বুঝতে সংসার কেমন লাগে।

হ‍্যাঁ কথাগুলো নিতান্তই মন্দ নয়
হোক অদলবদল আমারো ইচ্ছে হয়,
আমিও তাই ভেবেছি মনে মনে সঙ্গোপনে
তুমি হয়েই দেখবো জগত তোমার অনুভবি নয়নে,
তুমিও নাহয় দেখে নিলে আমার ভাব ভাবনার বয়ান
অনুভব করবে প্রেমিক স্বামীর দায়বদ্ধতার সাতকাহন।

আসলেই জীবনে সুখী হতে কি কি লাগে
অন‍্য প্রান্তে দাঁড়িয়ে জীবনকে দেখার সাধ জাগে,
হয়তো তোমার অনেক চাওয়াই করতে পারিনি পুরন
তোমাকে কখনো বলিনি সেইসব সীমাবদ্ধতার সুপ্ত কারণ।

আমারো স্বপ্ন ছিল তব ভরিয়ে দেব সুখের ভেলায়
কঠিন যাপিত জীবন স্বপ্ন গুলো জয় করা হলো দায়,
এসো তবে জীবনের ভুমিকা চরিত্র করি অদলবদল
সময়ের সমীকরণ বুঝিয়ে দিবে কে ব‍্যার্থ কে সফল!
 


এ জাতীয় আরো খবর