মঙ্গলবার, জুন ২, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০২ ১১:৪৫:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে খালের পানিতে ডুবে মো.হামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহরের নামোশংকরবাটি টিকটিকিপাড়া মহল্লার গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয়,পুলিশ ও  হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার(১ জুন) দুপুর ১২টার দিকে অন্য শিশুদের সাথে বাড়ির প্রায় ২ কিলোমিটার দূরে  একটি খালে গোসল করতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায় হামিম। পনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফরহাদ আলী সুইট  মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন। 

 


এ জাতীয় আরো খবর