রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ফা র জা না ই য়া স মি ন

  • সূক্ষ অনুভূতি
  • ২০২৬-০৪-১৯ ১৪:৫৩:৪৮

মানুষ সবাইকে ধরে রাখতে চায় না,
আর যাকে ধরে রাখতে চায় তাকে পায় না।
মানুষ সবাইকে সঙ্গী ভবে না,
যাকে সঙ্গী করে চায় সেই হারায় সবার আগে। 
মানুষ সবাইকে মনের কথা খুলে বলে না,
যাকে বলতে চায় তার সময় হয় না।
মানুষ সবার কাঁধে মাথা রেখে কাঁদতে চায় না,
যার কাঁধে মাথা রেখে কাঁদতে চায় 
সে দুঃসময়ে পাশে থাকে না।
মানুষ পড়ন্ত বিকেলে সবার সঙ্গ চায় না,
সবার ঘরে ফেরার অপেক্ষা করে না।
সবার কাছে বুক পকেটে গোপনে রাখা, 
বেলীফুলের মালা নিয়ে খোঁপায় জড়াতে চায় না।
মানুষ সবার কাছে খোলা চিঠির অপেক্ষা করে না, 
সবার কাছে থেকে ফুল আশা করে না।
এই ছোট ছোট আশা গুলো মানুষ যার কাছে করে, 
আদতে সেই মানুষটা তার মনের এই সূক্ষ্ণ অনুভূতির খবর রাখেই না।
 


এ জাতীয় আরো খবর