শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

হো স নে য়া রা বে গ ম

  • বলেছিলে
  • ২০২৬-০৪-১৮ ১০:২৪:০০

বলেছিলে ভালবাস
পরাণে রাখ পরাণ
অবিনাশী চোখের জলে
ধুয়ে দাও হৃদয়ের গহীনে লুকানো দাগ।
যদি পার হেসে হেসে 
বুকের অতলে ভেসে 
মনদিঘী নীলজলে ফোটাও শতদল।
বলেছিলে নিটোল জলে 
ছোট ছোট ঢেউ তুলে
পার যদি আমারে কাঁদাও...
তোমায়  কাঁদাতে আমি
 কাঁদি হাসি
বিলাসী পদ্মের বুকে
দু:খ হই মেঘ হই 
দিনরাত আপনারে ভুলে
কেবলই তোমার সুখে …


এ জাতীয় আরো খবর