দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। রোববার এক বার্তায় সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় সময়োপযোগী হয়েছে।
সংগঠনটির মতে, বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করার ফলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মজুত প্রবণতা কমবে এবং বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে।
শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা লিটার করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
কী-ওয়ার্ডস:
জ্বালানি দাম বৃদ্ধি,পাম্প মালিক সমিতি,বাংলাদেশ বাজার