শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মো স্ত ফা মো হা ম্ম দ

  • তোমাকে, শোভনাকে
  • ২০২৬-০৪-১৮ ১০:১৪:২২

জীবনানন্দের শোভনা, 
না-কি আরাধ্য বনলতা সেন,
নাটোরের রাণীবেশে বৈশাখ মাতালেন!

সামান্য একটা কবিতা শোনানোর জন্য এতদূর এলেন?
অন্য ব্যাপার হলে কী করতেন?
শোভনার কথায় আমি দুমড়ে-মুচড়ে যাই,
আসামের ডিব্রুগড় থেকে পালাবার উপায় নাই,
বুনোগন্ধী শোভনার উঁচানিচা পাহাড়ি পথ, 
কড়ায়গণ্ডায় পথের দূরত্বও কম নয়,
কোলকাতা-টু-আসাম মেইল ট্রেন ঝপঝপ;
ব্রিটিশের তারিফ না করে উপায় নাই শোভনা,
চায়ের পাতায় তোমার বাবার চাকরির স্বাদ,
দূরত্ব মেনেও আমার নিত্য আসা-যাওয়ার রথ,
লাবণ্য'র উপেক্ষিত সন্দেহভরা রক্তচক্ষু সমানে সমান;

পাহাড়ে শিকারে যাচ্ছেন বাবা, 
তুমি যাবে না? তোমার না কাকা!
মায়ের শিকারের খুব শখ দীর্ঘদিনের!
শিকার কার না পছন্দ শোভনা!
আমার গা-গরম ম্যাজম্যাজ ঠেকছে তাই, 
আমি আর না যাই, কাকার যা মেজাজ,
তুমি যাবে না শোভনা? পাখি-কী-হরিণ-কী চিতা!
আমার ক্লাস-ফাইনাল চলছে তাই যাচ্ছিনা এবার;

হরিণ শিকারের পর মেঘনায়-পদ্মায় ওঠে ঝড়,
নেচে ওঠে ডিব্রুগড়--ঘরময় বিক্রমপুরের সরষে-ইলিশ তড়পায়;


এ জাতীয় আরো খবর