রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহি কৃষক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১৯ ০৯:১৫:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে রফিকুল ইসলাম(৬২) নামে বাইসাইকেল আরোহি একজন কৃষক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কানসাট ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার(১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে  শিবগঞ্জ পৌর একাডেমি মোড় এলাকায় বাইসাইকেল চালিয়ে পাশের সড়ক থেকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে উঠে পার হবার সময় স্থলবন্দরের দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয় রফিকুলকে। এ সময় ঘটনাস্থলে আহত রফিকুলকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পিকআপ গাড়িটি পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমাযুন কবির বলেন, নিহত কৃষক রফিকুল পশু হাসপাতালে যাবার পথে দূর্ঘটনার শিকার হন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর