নোয়াখালীর কোম্পানীগঞ্জে,চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বৈশাখী উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় বসুরহাট বাজারে চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে,চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির ডিরেক্টর বাবু নিরোধ ভৌমিকের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সার্বিক ব্যবস্থানায় অনুষ্ঠিত বৈশাখী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম, থানার অফিসার ইনচার্জ মো: নুরুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার, সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিদার হোসেন, একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন, থানার অফিসার মঈনুল হোসেন,বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন,
উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু,আমেরিকান প্রবাসী জয়নাল আবেদিন হাজারী,সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ খোকন,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দল হক রাফেল, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সুমন দাস,হাফেজ মো: সাহাব উদ্দিন, কো-অর্ডিনেটর মো: শাহরিয়ার সাফাতসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দ।