সোমবার, মে ২৫, ২০২৬

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-১৩ ২৩:০৩:২৮
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী ট্যাংকারগুলোকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরান-এর রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে জ্বালানি সংকটের বিষয়টি তিনি লক্ষ্য করেছেন। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জ্বালানিমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশি তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে ইরান সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে তিনি ইরানের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছেন।
ইরানি রাষ্ট্রদূত বলেন, যদি বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে সেগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ যাতে জ্বালানি সংকটে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়, সে বিষয়টি মাথায় রেখেই এ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

কী-ওয়ার্ড:হরমুজ প্রণালী তেল,ইরান বাংলাদেশ জ্বালানি,ইরানি রাষ্ট্রদূত বক্তব্য

 


এ জাতীয় আরো খবর