শুক্রবার, মার্চ ৬, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • মুক্তি সদাই
  • ২০২৬-০৩-০২ ১৪:৩৮:৩৭

সন্ধ্যায় শান্ত নদীপাড়ে 
কে তুমি শুধুই ধূলো ওড়াও,
জোয়াড়ে ভেসে যায় দেহ 
কত স্বপ্নের মৃত্যু হয় ,ভাঙে গৃহ ।
 
শ্মশানের ছাই উড়ছে সদাই 
রক্তের ঘ্রাণ মিশছে তাতেই,
কত রক্তচোষা বাঁদুড় গাছের ডালে 
ওত পেতে থাকে পিপাসার ছলে । 

আমাদের পূর্ব পুরুষের পাপ ধুয়ে যাক 
চোখের জলে তা মুছে যাক,
কেঁদোনা তুমি মেয়ে একাকী নদীপাড়ে
ভেতরের কষ্ট মুক্ত করো আঁধারে । 

পরে থাকে নদীপাড়ে ছাই আর ছাই 
উড়ে যায় ভেসে যায় ,মুক্তি সদাই ।


এ জাতীয় আরো খবর