বুধবার, জুলাই ২৯, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট লড়াই,পয়েন্ট ভাগাভাগি

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-২২ ০৩:২১:৫৩
ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াতে না পারায় দুই দলই পেয়েছে সমান ১ পয়েন্ট করে।
শনিবার শ্রীলংকার রাজধানী কলম্বো–এর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে টসের পরই বৃষ্টি শুরু হলে আর খেলা মাঠে গড়ায়নি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)'র প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সুপার এইট পর্বের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। নির্ধারিত দিনেই খেলা শেষ করতে হয়। একটি টি-টোয়েন্টি ম্যাচ বৈধ হতে হলে উভয় দলকে অন্তত ৫ ওভার করে ব্যাট করার সুযোগ থাকতে হয়। সেটি সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের নিয়ম রয়েছে। তবে টানা বৃষ্টিতে সুপার ওভার আয়োজনও সম্ভব হয়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দল এক পয়েন্ট করে পায়।
গ্রুপপর্বে পাকিস্তান নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয়। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় বাবর আজমের দল।
অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলেও আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে।
সুপার এইটের প্রতিটি ম্যাচই সেমিফাইনালের দৌড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পরিত্যক্ত ম্যাচ দুই দলের জন্যই বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কী-ওয়ার্ড: সুপার এইট,পাকিস্তান নিউজিল্যান্ড,বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত


এ জাতীয় আরো খবর