চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা গ্রামে বৈদ্যূতিক গোলোযোগ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৪টি সেমিপাকা বাড়ির অন্তত: ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে অন্তত: ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবারগুলো। ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পারিমান ৯ লক্ষ টাকা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নি।
স্থানীয়,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,রোববার(১৫ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে ৪টি বাড়ির কোন একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মূহুতেই তাআশপাশের বাড়িগুলোতে দাবানলের মত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভ্লোাহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা ১ ঘন্টার চেষ্টায় বিকাল ৩টার পার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ঘর,আসবাবপত্র ও মালামাল হারিয়ে নি:স্ব হয়ে পড়ে পরিবারগুলো।
ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ শ্রীকৃষ্ণ প্রসাদ বলেন,স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে ব্যপক সাহায্য করেন। তবে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে সাধারণ পরিবারগুলো।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে। ওই গ্রামের জিয়াউর রহমান,মো: তারা,তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়ি পুড়ে তাঁরা পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।