বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বি কা শ চ ন্দ্র হা ও লা দা র

  • উপভোগ করবো দু'জনে
  • ২০২৬-০২-১৫ ১১:৪৫:২২

ভাবছি গ্ৰীষ্মের কোনো একটি দিন
তোমার সাথে কাটিয়ে দেবো গোপনে।
দু'জনে উঠবো শহরের উচ্চ মিনারে।
সেখান থেকে উপভোগ করবো
পৃথিবীর সমস্ত নৈসর্গিক দৃশ্য
সবুজ অরণ্যের সৌন্দর্য,
তেপান্তরের ফসলী মাঠে--
কৃষকের ঘাম ঝরানো তদারকি।
দেখবো ক্ষুধার্ত শিশুর কান্না।
শুনবো মৃতপ্রায় কারখানার শেষ সাইরেন।
তিলোত্তমার আর্তনাদ!
ভাঙা হাতুড়ি হাতে দাঁড়িয়ে থাকা বিচারক।
আর মৃদু-মন্দ দক্ষিণা বাতাসে,
সহস্র বছর ধরে উপভোগ করব-
নর-খাদকের আঁচড়ে ক্ষতবিক্ষত
তিলোত্তমার রক্তের আঁশটে গন্ধ।।

 


এ জাতীয় আরো খবর