শনিবার, মার্চ ৭, ২০২৬

মো বা র ক হো সে ন

  • বনের পাখি
  • ২০২৬-০২-১১ ০০:০৭:৫১

বনের পাখি গাইতে পারে কত কী,
সেই পাখিদের কণ্ঠ থামায় পাতকী।
মুক্ত-স্বাধীন মেলবে দুটিপাখা,
নীল আকাশে স্বপ্নছবি আঁকা।
সেই স্বপনকে হনন করে ঘাতকি !!
বনে বনে ঘুরবে গাছে গাছে,
সারা দিনমান ইচ্ছেমতো নাচে।
তারা,ভালোমন্দ বুঝে অতশত কী ?
পাখির বুলি পাখির কাছে প্রিয়,
ওদের সুরে বলতে ওদের দিও।
নানান পাখির নানান বুলি,
কী পাপিয়া কী বুলবুলি।
মেঘের পানে চেয়ে দেখো
বৃষ্টি প্রেমের সাধন সাধে চাতকী।।


এ জাতীয় আরো খবর