শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

  • এস এম মহিদার রহমান,সাতক্ষীরা
  • ২০২৬-০২-১০ ১৯:৪৫:৩০

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চার লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা, কুশখালি, মাদরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

 


এ জাতীয় আরো খবর