মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • পোস্টাল ভোট
  • ২০২৬-০১-২৫ ১৫:১৫:৪৭

হাজার মাইল দূরে থেকেও
এক টুকরো কাগজে ধরা থাকে দেশ,
হলুদ খামের ভেতর
ভবিষ্যতের নীরব আর্তনাদ।

কেউ প্রবাসে ক্লান্ত হাতে
দিন শেষে কলম ধরে,
কারখানার ধোঁয়া,দূরত্ব আর নিঃসঙ্গতা পেরিয়ে
ভোট হয়ে ওঠে অধিকার,প্রতিবাদ,আশা।

কেউ যুদ্ধক্ষেত্র নয়,
কিন্তু জীবনসংগ্রামের ময়দানে দাঁড়িয়ে
ডাকবাক্সে ফেলে আসে সিদ্ধান্ত-
কার হাতে থাকবে আগামীকাল।

এ ভোটে নেই মাইক, নেই স্লোগান,
নেই ভিড়ের উত্তাপ,
তবু আছে দায়বদ্ধতা,
নীরব অথচ শক্ত একটি উচ্চারণ।

ডাকপিয়নের ব্যাগে ভ্রমণ করে
একটি বিশ্বাস,
গন্তব্য—গণতন্ত্রের ঠিকানা।

পোস্টাল ভোট,
তুমি প্রমাণ করো-
দেশ শুধু মানচিত্রে নয়,
মানুষের হাতের লেখাতেও বেঁচে থাকে।


এ জাতীয় আরো খবর