শুক্রবার, মে ১, ২০২৬

প্র দী প সে ন

  • আমরা শুধুই দর্শক
  • ২০২৬-০১-১২ ১৩:৫৪:২১

হাতে হাত রেখে পাশাপাশি হাঁটার গান চলছে 
অথচ কী আশ্চর্য, কোরাসটা ঠিক জমে উঠছে না। 
অনেক করে ভেবে অবশেষে বুঝলাম 
আজকাল মিলনাত্মক গান বোধয় ম্যাড়মেড়ে ঠেকে।
অথচ হাতটা বজ্রমুঠ করে কীর্তন ধরলেই 
কোরাসে কোরাসে ছয়লাপ 
ঝোপঝাড়, গুহা আর খোলা মাঠ
যে যেখানেই থাক
উচ্চ নাদে হুক্কা হুঁয়ায় সে কী কোরাস! 
শান্তির পদযাত্রায় ওরা উনিশ আর আলোকা 
আমাদের বিবেক এখনও ঘুমন্ত, আমরা শুধুই দর্শক।
 
আগরতলা, ভারত


এ জাতীয় আরো খবর