শুক্রবার, মে ১, ২০২৬

কা ক লী ভ ট্টা চা র্য্য

  • বৃক্ষের রানী
  • ২০২৬-০১-১২ ০৯:৫৪:১৩

পাম জাতীয় গাছ হলেও পায় না বিশেষ যত্ন,
মানবকুলে যদিও সে হীরের সমান রত্ন।

মরুর দেশই প্রাধান্য পায় এই গাছটির কাছে,
ফাল্গুন ও চৈত্র মাসে ফুল ধরে এই গাছে।

শাখা এবং উপশাখা নেই তা সবাই জানি,
এককান্ড বিশিষ্ট এই গাছ 'বৃক্ষের রানী'।

এই গাছটির সুমিষ্ট ফল বিশেষ উপকারী,
এই গাছেতেই শিউলিরা বাঁধে রসের হাঁড়ি।

সেই রসে হয় গুড়-চিনি-মদ, মন্ডা-মিঠাই কত!
মৌমাছিরা ভনভনিয়ে আসে শত শত।

এই গাছটির লম্বা পাতায় লুকিয়ে আছে কৃষ্টি,
মাদুর,চাটাই, ঝুড়ি,ঝাঁটা কতরকম সৃষ্টি!

শুকনো পাতায় জ্বালানি হয়, বেড়া বাঁধাও হয়,
ঘরের চাল ছাইতে লাগে, ফেলনা কিছুই নয়।

কান্ড এবং পাতার গোড়ায় যদিও কাঁটা থাকে,
খেজুর গাছ নামেই তাকে সর্বজনে ডাকে।


এ জাতীয় আরো খবর