শনিবার, অক্টোবর ৩, ২০২৬

মহেশখালীতে অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান,উনিশ হাজার চারশত টাকা অর্থদন্ড

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০১-০২ ২২:০৪:২৮

মহেশখালী কক্সবাজার 
মহেশখালীতে অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট  অভিযান, উনিশ  হাজার  চারশত  টাকা অর্থদন্ড প্রদান করেছে-মহেশখালী  উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:আবু জাফর মজুমদার এর মোবাইল কোর্ট।
০২ জানুয়ারী (শুক্রবার)সন্ধ্যায় মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে অবৈধভাবে রাস্তার জায়গা দখল ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন-মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার। 
এসময় দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১৯,৪০০/-(উনিশ হাজার চারশত টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। 
এছাড়াও যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়।
সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান, ইন্দ্রজিত পাল,রানা বড়ুয়া, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার  মোবাইল কোর্টের অভিযান সত্যতা নিশ্চিত করে  বলেন- 
দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১৯,৪০০/-(উনিশ হাজার চারশত টাকা) অর্থদন্ড প্রদান করা হয়েছে।
যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা মালামাল দ্বারা দখল করে রেখেছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়।  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর