ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলের একটি আলোচিত ছক্কার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। দেশের মাঠে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার কীর্তি এখন তার দখলে।
সোমবার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয়ে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ। ২৯ রানের ইনিংসে তিনি মারেন ৪টি চার ও একটি ছক্কা। এই একটি ছক্কাই তাকে পৌঁছে দেয় অনন্য রেকর্ডে।
নোয়াখালী এক্সপ্রেস আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১২৪ রান। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ৬ উইকেট হারিয়ে এবং ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
চলতি বছরে দেশের মাঠে স্বীকৃত টি-টোয়েন্টিতে তানজিদের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে, যিনি ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মেরে এতদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন।
যদিও গেইলের তুলনায় বেশি ইনিংস খেলতে হয়েছে তানজিদকে-রেকর্ড ভাঙতে তার লেগেছে ২৪ ইনিংস-তবুও দেশের মাঠে এক ক্যালেন্ডার বছরে ছক্কা মারার ক্ষেত্রে নতুন মাইলফলক গড়ে দিলেন এই তরুণ ওপেনার।
কী-ওয়ার্ডস:তানজিদ হাসান তামিম,ক্রিস গেইল রেকর্ড,টি-টোয়েন্টি ছক্কা