মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

আমজনতার দল পেল ইসির নিবন্ধন,প্রতীক ‘প্রজাপতি’

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২২ ১১:৫১:২৩
ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমজনতার দলকে আনুষ্ঠানিক নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়েছে ‘প্রজাপতি’। এতে করে আসন্ন নির্বাচনে দলটি নির্বাচনি প্রতীকে অংশ নেওয়ার সুযোগ পেল।
সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত নিবন্ধন সনদ আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশনের ফটকের সামনে অনশনে বসেন তারেক রহমান। টানা প্রায় ১৩৪ ঘণ্টা অনশন চালিয়ে যাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ৯ নভেম্বর তিনি অনশন প্রত্যাহার করেন।
আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার মধ্য দিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টিতে। নির্বাচন সামনে রেখে নতুন এই দলের নিবন্ধন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

কীওয়ার্ডসঃআমজনতার দল,ইসি নিবন্ধন,প্রজাপতি প্রতীক


এ জাতীয় আরো খবর