মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

জা ফ র ই দ্রি স

  • অপ'রাজনীতি
  • ২০২৫-১১-০৭ ২১:৪৬:৩৮

চলছে সূর্য কেবলা মুখি---অন্তিম লড়াই,
আকাশটা ভীষণ রূঢ়- 
না করি বড়াই!

মাঠের রাখাল ধরে আছে- হাতে নাটাই,
হাওয়ায় ঘুরে আর কত 
খাবে--- মিঠাই!

অলস বায়ু প্রবল হয়ে-উঠলে তবে ঝড়
ঘূর্ণি পাকে ভেঙ্গে আসন-
পড়বে তড়বড়।

অস্ত মুখি তপ্ত রবির----কুসুমি উপাখ্যান   
নীল নভে' মেঘ গুর গুর-
হবে প্রত্যাখ্যান। 


এ জাতীয় আরো খবর