রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

মধুর অনুযোগের সনেট (ফেদেরিকো গার্সিয়া লোরকা)

  • অনুবাদ- নাজনীন খলিল
  • ২০২৫-১১-০৬ ২২:৫০:৩৫

আমাকে কখনো হারাতে দিওনা  এই বিস্ময়
তোমার স্ট্যাচুর মতো চোখের ,  অথবা এই স্বরসঙ্ঘাত
তোমার নিঃশাসের স্বতন্ত্র গোলাপ
যা রাত্রে স্থাপিত হয় আমার কপোলে।

আমি তটস্থ থাকি , এই সৈকতে
এই শাখাহীন গুঁড়ি,যা আমার তীব্র অনুতাপ
পুষ্পহীনতা, শাঁস অথবা মৃত্তিকা
আমার উদ্যমহীনতার জীবানুর জন্য ।

তুমি যদি হও আমার গুপ্তধন
তুমি যদি  হও আমার দুর্দশা, আমার বিষন্ন যন্ত্রণা
যদি আমি হই সারমেয়, তুমি একাকী আমার প্রভু।

কখনো হারাতে দিওনা যা পেয়েছি আমি ,
এবং  সাজিয়ে দেবো তোমার নদীর শাখা
আমার বিচ্ছিন্ন শরতের পত্র-পল্লবে। 

Never let me lose the marvel
of your statue-like eyes, or the accent
the solitary rose of your breath
places on my cheek at night.

I am afraid of being, on this shore,
a branchless trunk, and what I most regret
is having no flower, pulp, or clay
for the worm of my despair.

If you are my hidden treasure,
if you are my cross, my dampened pain,
if I am a dog, and you alone my master,

never let me lose what I have gained,
and adorn the branches of your river
with leaves of my estranged Autumn. 


এ জাতীয় আরো খবর