রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

রী তা রা য়

  • কারা ওরা
  • ২০২৫-১০-১৮ ১১:৪০:০১

কারা ওরা যারা করে না মানবে প্রেম?
যারা জানেনাকো মনুষ্য অমৃত সন্তান
আছে প্রতিটি জীবনের অফুরান দান
জীবন কি তুমি পারো করতে সৃষ্টি?
জীবনের প্রতি তবে এই অনাদৃষ্টি?
জীবন যার থাক না তারই মতো
অন্ধ হয়ে আর অপরাধ করবি কতো?
অন্তরাত্মা কি উঠেনা কেঁপে-
ওই আত্মার আর্তনাদে?
বাতাসের পরে বাতাস আর
আকাশের পরে আকাশ
কেন বিষাইছিস তবে?
ওই রক্তিম রঙয়ের অহেতুকী কাজ
কেন করছো,তুমি নির্বিচারে আজ।
জীবন্মৃত আত্মা রে তোমার
করছো,শুধুই পাপ।
জানিসনা যে পাপ কখনো-
ছাড়েনিকো নিজেরও বাপ।

 


এ জাতীয় আরো খবর