ভালোবাসা... একদিন ফুরিয়ে যায়।
কিন্তু মায়া-
সে থাকে... নিঃশব্দে... চোখের কোণে জমে থাকা একফোঁটা শিশিরের মতো।
ভালোবাসা বলে- আমি তোমাকে চাই,
মায়া বলে- তুমি ভালো থাকলেই আমি শান্তি পাই।
ভালোবাসা চায় দখল,
মায়া চায় উপস্থিতি... দূর থেকেও।
ভালোবাসা একদিন অভিমান শেখায়,
কিন্তু মায়া শেখায় ক্ষমা।
ভালোবাসা হয়তো বলে- “ফিরে এসো”,
আর মায়া বলে— “যদি সুখ পাও, থেকো সেখানেই।”
মায়া-
সে স্পর্শ চায় না, তবু যত্ন দেয় নিঃশব্দে।
সে দূরে থেকেও জড়িয়ে রাখে...
অদ্ভুত এক অদৃশ্য বন্ধনে।
ভালোবাসা হয়ত ভেঙে যায়,
কিন্তু মায়া...
সে ভাঙে না, সে বয়ে যায়...
নদীর মতো...
যার গন্তব্য নেই,
কিন্তু গভীরতা অসীম।
মায়া মানে... একটুখানি চোখে জল,
একফোঁটা নিঃশব্দ প্রার্থনা,
আর এক অদৃশ্য হাত-
যে হাত তোমায় স্পর্শ না করেও ছুঁয়ে থাকে সারাজীবন।
ভালোবাসা মুছে যায় সময়ের ঘড়িতে,
কিন্তু মায়া-
সে থেকে যায়... হৃদয়ের ভেতর,
একটি অবিনশ্বর নীরব আলো হয়ে।