মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

টানা ৮ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর,প্রবেশ করেছে কাঁচামরিচ,চালসহ ২১৩টি ট্রাক পন্য

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০৪ ১৮:৫৩:২৩
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দুর্গাপুজা ও সাপ্তাহিক  ছুটি সহ টানা ৮ দিন বন্ধের পর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে পণ্য  আমদানী  ও রপ্তানি যথরীতি পূণরায় চালু হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর। বন্দও চালুর প্রথম দিন আমদানী হয়েছে কাঁচামরিচ,চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ২১৩ ট্রাক পণ্য। বন্দর সূত্র জানায়,গত ২৬ সেপ্টেম্বর থেকে গত  শুক্রবার(৩ অক্টাবর) পর্যন্ত বন্দরে আমদানী ও রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার(৪ অক্টোবর)  সকাল থেকে পূণরায় শুরু হয়েছে।  তবে এই বন্ধের মধ্যে প্রতিদিনিই চালু ছিল পাসপোর্টধারী যাত্রীদের ভারতে যাতায়াত।
সোনামসজিদ বন্দর পরিটালনাকারী বেসরকারিঅপারেটর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের  অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, শনিবার দিনব্যাপী বন্দরে ২১৩ ট্রাক পন্য ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে প্রবেশ করেছে।  এর মধ্যে ১০টি কাঁচামরিচ,১২টি চাল সহ পাথর,ভুট্টার ভুষি, খইল (পশু ও মাছের খাদ্য), সিরামিক তৈরির উপাদান কোয়ার্টজ পাওডার  এবং বিভিন্ন পন্যের ভারতীয় ট্রাক রয়েছে।  
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার ছুটি শেষে বন্দর যথারীতি চালু হয়েছে। তবে আমদানী গাড়ীর চাপ কম রয়েছে। ১/২ দিনের মধ্যেই বন্দরে ভারতীয় গাড়ী প্রবেশ  বাড়বে।


এ জাতীয় আরো খবর