যেই মেয়েটি কাজে ছুটে
ওই দেখো ভোরবেলায়
দশটা বাড়িতে কাজ করে
তাতেই তো পেট চালায়।
যেই মেয়েটি কাস্তে হাতে
ক্ষেত খামারে খাটে
এরাই তো সব এক একজন
সোনা ফলায় মাঠে।
যেই মেয়েটি দেহ বিক্রি করে
চালায় দেখো পেট
বাঁচার জন্য লড়ে চলে রোজ
করেনা মাথা হেঁট।
যেই মেয়েটি গৃহবধূ সেজে
গৃহকাজ করে যায়
তারাই তো হলো গৃহ লক্ষ্মী
সব ঘরেতে মানায়।
যেই মেয়েটি মনের সুখেতে
চালায় ট্রেন কিম্বা বাস
আরো কতো কাজ করছে তারা
সাক্ষী আছে ইতিহাস।
এই সব মেয়েরাই আমার দুর্গা
পিছিয়ে নেই কোনো কাজে
আমার দুর্গা সব জায়গাতেই
সমান ভাবে বিরাজে।