মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-০৩ ১৫:০৫:৫১
ছবি: সংগৃহীত।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত জটিলতা নেই। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা দেশের জন্য কাজ চালিয়ে যেতে পারবেন। তবে অপরাধে জড়িতদের বিষয়ে সরকার নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছিল। তবে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রশাসন গঠনে সচেষ্ট রয়েছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট শাসকের দ্বারা নিরাপত্তাহীনতায় ভোগেন, তখনই তারা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনে সোচ্চার হন এবং প্রয়োজনে জীবন দিতেও দ্বিধা করেন না।”
দিনের দ্বিতীয় ভাগে তিনি স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে “উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ” শীর্ষক সেমিনারে অংশ নেন।

কীওয়ার্ডস:জাতীয় ঐকমত্য কমিশন,অ্যাটর্নি জেনারেল,জুলাই সনদ,নিরপেক্ষ নির্বাচন,ঝিনাইদহ সংবাদ


এ জাতীয় আরো খবর