এশিয়া কাপ ২০২৫ শুধু মাঠের লড়াইতেই নয়, বিতর্কের কারণেও শিরোনামে ছিল। ভারত-পাকিস্তান ম্যাচগুলোতে উত্তেজনা চরমে উঠলেও শৃঙ্খলাভঙ্গের নানা ঘটনায় আইসিসি বেশ কয়েকজন খেলোয়াড়কে শাস্তি দিয়েছে।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া পাকিস্তানের ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্কবার্তা দেওয়া হয়। রউফ ম্যাচে ‘প্লেন ক্র্যাশ’ ভঙ্গি ও পরে দর্শকদের উদ্দেশে ‘৬-০’ অঙ্গভঙ্গি করায় সমালোচিত হন। ফারহান ব্যাট দিয়ে বন্দুক চালানোর ভঙ্গি করায় বিতর্কে জড়ান।
অন্যদিকে, সূর্যকুমার ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান, যা নিয়ে পিসিবি আনুষ্ঠানিক অভিযোগ করে। এ ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকাও আলোচনায় আসে।
ভারতের প্রথম জয় শেষে সূর্যকুমারের মন্তব্যকেও রাজনৈতিক রঙ দেওয়ার অভিযোগ তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ নিয়ে আইসিসি তদন্ত শুরু করেছে। ফলে মাঠের লড়াই ছাড়াও এশিয়া কাপ ২০২৫ রঙিন হয়েছে নানা বিতর্কে।
কীওয়ার্ডসঃএশিয়া কাপ বিতর্ক,ভারত পাকিস্তান ম্যাচ,সূর্যকুমার যাদব,হারিস রউফ,আইসিসি শাস্তি