মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

হজযাত্রীদের জন্য তিন প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমলো ১২,৯৯০ টাকা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২৮ ২১:৫৬:২৪
ফাইল ছবি

২০২৬ সালের হজযাত্রীদের জন্য নতুন তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।
তিনি জানান, হজযাত্রীদের সুবিধার্থে সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর যেখানে ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত তিন প্যাকেজ-
প্যাকেজ-১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
বেসরকারি এজেন্সিগুলোর জন্য সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো এই প্যাকেজের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত প্যাকেজ দিতে পারবে।
ধর্ম উপদেষ্টা আরও জানান, ৭০ থেকে ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তার সঙ্গে ৫০ বছরের নিচে একজনকে নিতে হবে। সংক্রামক রোগে আক্রান্ত কোনো ব্যক্তি হজে যেতে পারবেন না।
উল্লেখ্য, গত বছর সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

কীওয়ার্ডসঃহজ ২০২৬ প্যাকেজ,বিমান ভাড়া কমলো,বাংলাদেশ হজযাত্রী,ধর্ম মন্ত্রণালয়,হজ খরচ


এ জাতীয় আরো খবর