মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ফুলতলায় আনসারদের ব্রিফিং প্যারেড

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৯-২৭ ২১:১২:১২

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে উপজেলা আনসার ভিডিপি সদস্যদের প্যারেড ব্রিফিং শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আনসার ভিডিপি অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন। এসময় অন্যানের মধ্যে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা নুরুন্নেসা খানম, কোম্পানি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আবুল খায়ের, সুফিয়া পারভীন, পারভীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত:  উপজেলার ৩৪ টি পূজা মন্ডপে গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দুজন করে আনসার সদস্য মোতায়েন ছিল। ২৭ সেপ্টেম্বর থেকে থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত অধিক গুরুত্বপূর্ণ ৯ টি ম-পে ৮ জন করে, গুরুত্বপূর্ণ ১৯ টি মন্ডপে ছয়জন করে এবং সাধারণ ছয়টি মন্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 


এ জাতীয় আরো খবর