প্রেম ও ভক্তিতে, প্রজ্ঞা ও বিশ্বাসে তিনি অবিনশ্বর!
খ্যাতি আর ঐশ্বর্য সবই ঠুনকো, কর্মের মাঝে আরতি।
ফুল, পাখি, ঝর্না, নদী, পর্বত, বৃক্ষ, সবুজ প্রকৃতি,
সন্তান, সম্মান, স্বাস্থ্য, সমৃদ্ধি সবই প্রভুর নিয়ামত!
সৃষ্টির সেরা জীব মানব কূলে কিছুই নয় কাহারো,
নিখিলের শ্বাস নিখিলের আশ নিখিলেই হয় সমাপ্ত।