মঙ্গলবার, মে ২৬, ২০২৬

দূর্গাপুজায় টানা ৮দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৪ ১৫:১০:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে  দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানী ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  এর মধ্যে রয়েছে  পুজা উপলক্ষে সরকারি ছুটি ২দিন এবং সাপ্তাহিক ছুটি ২ দিন।  ফলে আগামী ২৬ সেপ্টেম্বর(শুক্রবার) থেকে আগামী ৩ অক্টোবর(শুক্রবার) পর্যন্ত বন্দরে আমদানী ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর(শনিবার) থেকে যথারীতি বন্দরে আমদানী ও রপ্তানি কার্যক্রম পূণরাায় চালু হবে। তবে  সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দর কাস্টমস পত্র দিয়ে জানিয়েছে,দুর্গাপুজা উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ১ ও ২ অক্টোবর বন্দরে আমদানী ও রপ্তানি সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিকে সোনামসজিদের বিপরীতে ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতি পত্র দিয়ে জানিয়েছে, দুর্গাপুজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর সাথে রয়েছে  ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর শুক্রবার বন্দরের সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৮ দিন বন্দরে কোন আমদানী ও রপ্তানি হবে না। বন্ধ শেষে ৪ অক্টোবর শনিবার বন্দরের আমদানী রপ্তানি কার্যক্রম পূনরায় চালু হবে।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান কাস্টমস ও মহদিপুর রপ্তানিকারক সমিতির পত্র পাওয়ার কথা জানিয়ে বলেন, বন্ধের মধ্যে  বন্দরের অভ্যন্তরীন পন্য লোড,আনলোড,পরিবহন,গুদামজাতকরণ সহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে। সরকারি ছুটির দিন ব্যাতীত কাস্টমস খোলা থাকবে। তিনি আরও বলেন,সোনামসজিদ ও মহদিপুর ইমিগ্রেশন পথে পাসপোর্টধারীদের যাতায়াত প্রতিদিনই যথারীতি অব্যহত থাকবে। 


এ জাতীয় আরো খবর