অঝোর ধারার এই বর্ষণে
বসে আছি আপন মনে,
ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে
তোমার কথা মনে পড়ে।
উদাস প্রাণে চেয়ে থাকি
তোমায় নিয়ে ছবি আঁকি,
হৃদয়ে বাজে বড় ব্যথা
মনে জাগে কত কথা ।
তোমার হাতে রেখে হাত
কেটে গেছে কত রাত
তপ্ত হৃদয়ে সুপ্ত বাসনা
শিক্ত করেছি বুভূক্ষ কামনা ।
অবগুন্ঠনে মুখটি ঢেকে
কোমল ঠোঁটে ঠোঁটটি রেখে
খেলেছি কত অজানা খেলা
সুখের আবেশে কেটেছে বেলা।
রিম ঝিম রিম ঝিম বৃষ্টিতে
মায়াবী কামনার শুভ দৃষ্টিতে
তলিয়ে গেছি অতল সাগরে
ছুয়ে দিয়েছি তোমার অধরে।
ডুব সাঁতারে ঝিনুক তুলে
মুক্তার লোভে সকল ভুলে
বিনি সুতায় গাঁথি মালা
ভুলে যাই সকল জ্বালা
আজ শুধু স্মৃতির পাতায়
স্বপ্নের জাল বুনি
ব্যথাভরা হৃদয় মাঝে
প্রত্যাশার দিন গুণি।