শনিবার, জুন ১৩, ২০২৬

আর্জেন্টিনায় মেসির শেষ বাছাই ম্যাচ? স্কালোনির ইঙ্গিতে ভক্তদের আবেগঘন অপেক্ষা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-০৩ ২৩:২৪:৩৪
ফাইল ছবি

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন। তবে একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এটি হয়তো আর্জেন্টিনার মাটিতে ফুটবল জাদুকরের শেষ বাছাই ম্যাচ হতে পারে।
স্কালোনি বলেন, “লিও নিজেই বলেছে, এটি বিশেষ একটি ম্যাচ। যদি সত্যিই এটিই তার শেষ কোয়ালিফায়ার হয় আর্জেন্টিনায়, তাহলে আমাদের উপভোগ করতে হবে। মাঠে থাকা সবাই এবং গ্যালারিতে থাকা মানুষজনের জন্য এটি হবে এক আবেগঘন মুহূর্ত।”
ম্যাচটিকে কেন্দ্র করে পুরো আর্জেন্টিনায় চলছে ভিন্ন আবেগ। পরিবারের সদস্যদের উপস্থিতিতে মেসির খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবে সমর্থকরা।
কোচ জানিয়েছেন, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি খেলতে প্রস্তুত থাকলেও মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে পাওয়া যাবে না। এছাড়া তরুণদের সুযোগ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
একইসঙ্গে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের ক্লাব ক্যারিয়ার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, নিয়মিত খেলার অভাব থাকলে সমস্যা হতে পারে।
৩৮ বছর বয়সী মেসি নিজেই স্বীকার করেছেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার কাছে ভীষণ বিশেষ, কারণ এটি হতে পারে আর্জেন্টিনায় তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ।

কীওয়ার্ডস: মেসির শেষ বাছাই ম্যাচ,আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা,লিওনেল স্কালোনির ঘোষণা,আর্জেন্টিনায় মেসির খেলা,বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২৬


এ জাতীয় আরো খবর