কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এ স্লোগানকে বুকে লালন করে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্বাচিত উন্মুক্ত খাল এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্তকরনের উদ্বোধন করেন,
নোয়াখালী জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম সরকার, ভেটেরিনারি সার্জন ডা. সাজিদ কাউছার খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।