সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত,সংরক্ষণ ও পরিবেশেেনর দায়ে ২টি রে¯েঁÍারাকে অর্থদন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৬ ২১:১২:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা  পরিবেশে খাবার প্রস্তুত,সংরক্ষণ,পরিবেশন  ও কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মানার  অভিযোগে দুটি রে¯েঁÍারাকে ত্রিশ(৩০) হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
মঙ্গলবার (২৬আগষ্ট) দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ পৌর বাজারে মৌচাক হোটেল এন্ড রেষ্টুরেন্টকে বিশ হাজার ও  ফরেষ্ট ক্যাফে বাংলা নামের  একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী। অভিযানকালে ওই দুটি সহ আশপাশের আরও ৬টি খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন,দীর্ঘদিনের নজরদারির পর পরিচালিত অভিযানে ওই দুই প্রতিষ্ঠানে   খাবার প্রস্তুতস্থলের পরিবেশ সন্তোষজনক পাওয়া যায় নি। ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল বাসি খাবার ও প্রতিষ্ঠান দুটির কর্মীদের  অপরিচ্ছন্নতা  লক্ষ্য করা গেছে। এ কারণে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লংঘনের দায়ে অর্থদন্ড করা হয়েছে।
সহকারী পরিচালক আরও বলেন, জনস্¦ার্থে জেলাব্যাপী বাজার তদারকিমূলক এ ধরণের অভিযান অব্যহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন কনজ্যূমারস এসোসিয়েশন অব বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক  আব্দুর রহিম এবং  সশস্ত্র ব্যাটালিয়ন আনসারের একটি দল। 


এ জাতীয় আরো খবর