শনিবার, অক্টোবর ৩, ২০২৬

দৌলতপুরে পানিবন্দী মানুষের পাশে শরীফ উদ্দিন জুয়েল

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৮-২৩ ১৪:২১:০৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার   দৌলতপুরে ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়া হাজারো পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে দিনভর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এই মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। তাঁর নেতৃত্বে স্থানীয় যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দুর্যোগকবলিত এলাকায় নৌকা ও ট্রলারে করে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় শরীফ উদ্দিন জুয়েল বলেন—"বর্তমান বন্যা পরিস্থিতি মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। এমন সময়ে বিএনপি মানুষের পাশে থাকতে চায় তাদের কষ্ট লাঘব করার জন্য। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশ।"
তিনি আরো বলেন—"আমরা বিশ্বাস করি জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। দুর্যোগে মানুষকে একা ফেলে রাখা আমাদের নীতি নয়। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব।"
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান সরকার মন্টি সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান নান্নুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী
ত্রাণ সহায়তা পেয়ে পানিবন্দী পরিবারগুলো শরীফ উদ্দিন জুয়েল ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে সবকিছু পানিতে ডুবে যাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। এই সময়ে বিএনপির ত্রাণ কার্যক্রম তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।
এই উদ্যোগকে কেন্দ্র করে দৌলতপুরে রাজনৈতিক মহলেও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


এ জাতীয় আরো খবর