চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে অবৈধভাবে অবস্থানকারী ২ শিশু,২ নারীসহ ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার(২০ আগষ্ট) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, আটককৃতরা হলেন,মো: দানেশ(২৮),সোনালী বেগম(২৬) সুইটি বিবি(৩৩),কুরবান দেওয়ান (১৬), মো.সাব্বির(৮) ও ইমাম দেওয়ান(৬)। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন,বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন খবরের ভিত্তিতে জেলা শহরের ৩ নং ওয়ার্ডের আলীনগর ভূতপুকুর মহল্লার একটি বাড়ি থেকে ৬ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদের বাড়ি ভারতের পছি¥বঙ্গের বীরভূম জেলার পাইকড় ও মুরাাডাই থানা এলাকায়। এদের নিকট ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। এরা বাঙ্গালী। বাংলা ভাষায় কথা বলেন। এরা ভারতের দিল্লীতে ইটভাটায় কাজ করতেন। গত ২৪ জুন দিল্লীর ক্যনজোড় এলাকার পুলিশ এদের বাংলাদেশী সন্দেহে আটক করে। পরে গত ২৬ জুলাই বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এদেও পুশইন করে। এরপর তারা ঢাকা চলে যায়। পরে ঢাকা থেকে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ শহরে এসে এক আত্মীয়’র বাড়িতে আশ্রয় নেয়।