রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

পাইকগাছায় স্লুইচ গেটের পানিতে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ!

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৬-০৮-২৫ ১৪:৪১:০২

পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছার দেলুটির স্লুইচ গেটের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক এলাকার ২২ নং পোল্ডারের স্লুইচ গেটের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুরিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
এদিকে পানিতে লাশ ভাসতে থাকার খবরে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হলেও সর্বশেষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। বর্তমানে থানা হেফাজতে তার পরিচয় শণাক্ত ও মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্লুইচ গেটের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ষাটোর্ধ্ব বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হবে।
পুলিশের পক্ষে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

 


এ জাতীয় আরো খবর