৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন এর নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়ক এর সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, সহকারী পুলিশ সুপার এস কে আব্দুল্লাহ আল সাঈদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জুলাই মাসে ৩ এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত ৪৯ টি মোবাইল এবং বিকাশ প্রতারণার মোট ৪ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও ১টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করে ৩ এপিবিএন। হারানো মোবাইল এবং উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক এম, এম সালাহউদ্দীন বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো ।