বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

মৌ সু মী দে ব না থ

  • একান্ত অবেলায়
  • ২০২৫-০৭-২৫ ০১:২৪:৩৩

এক অমোঘ ভালোবাসা নেমে আসে
বৃষ্টি স্নাত কদমের সুগন্ধির আবেশে। 
অভিমানী কাজলা মেঘের আঁজলা মাখা
জলভরা সুখে একফোঁটা অভিযোগ নেই। 

ছন্নছাড়া আবছায়া আদুরে স্নিগ্ধ মুখগুলো
হাত বাড়ায় কেবল আঙ্খাকার তীব্রতায়। 
বেহায়া কাকের মতো স্মৃতিগুলো 
তাড়ালে ও সহজে পিছু ছাড়ে না। 

অপলাপ প্রেম বারবার সম্মুখে এসে 
অদৃশ্য হয়ে যায় মরিচিকার বালুকাবেলায়। 
শ্রাবণ ধারায় কান্নাগুলো ছুঁয়ে দেখতে চায় 
সকল ইন্দ্রিয়,মিশে যায় ঝরঝর ধারায়। 

পলেস্তারা পড়া ধূসর দেওয়ালে 
বৃষ্টি এলে একটা সোঁদা গন্ধ ছড়িয়ে পড়ে, 
 ভ্যপসা গন্ধ মনকে তোলপাড় করে তোলে ,
একান্ত একাকিত্বের নিগুঢ় সন্ধ্যাদ্বীপে। 


এ জাতীয় আরো খবর